ত্রিশলার মতে সঞ্জয়ের না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বলিউডের রূপালি পর্দায় অভিনেত্রী হওয়ার ইচ্ছা পোষণ করার পর ত্রিশলাকে আমিই বারন করেছি। এখন অবশ্য ত্রিশলা ব্যপারটা বুঝতে পেরেছে।’ বলছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মেয়ে ত্রিশলা সিনেমায় অভিনয় করুক, এটা কখনোই চাননি বাবা সঞ্জয় দত্ত। তিনি বলেন, ‘আমি চাই না আমার ২৩ বছরের আমেরিকাবাসী মেয়ে ত্রিশলা বলিউডের নায়িকা হোক। আমি চাই সিনেমার চেয়ে ত্রিশলা অন্যদিকে ক্যারিয়ার গড়ুক।’ সম্প্রতি সঞ্জয় যমজ সন্তানের জন্ম দিয়েছেন। বাবা সঞ্জয় দত্ত আরও একবার বিয়ে করে সংসারী হোক, এটা প্রথমে না চাইলেও পরবর্তী সময়ে ত্রিশলা বিষয়টির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। খুব শিগগির ত্রিশলা তাঁর যমজ ভাই-বোনকে দেখতে মুম্বাইয়ে আসছেন বলেও জানান বাবা সঞ্জয় দত্ত।