ত্রিশালে নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ছিল দরিরামপুরে নজরুল মঞ্চ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ডা. এম আমানউল্লা। ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাংসদ রেজা আলী। ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিকে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে সকাল সাড়ে ১০টায় নজরুল সাহিত্যে অসাম্প্রদায়িক চেতনাবিষয়ক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল ওয়াহাব ও রামেন্দু মজুমদার। আলোচনা করেন ফারহানা শাহরিন। রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।