ত্রিশালে নজরুলজয়ন্তীর সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে বিকেলে ত্রিশালের নজরুল মঞ্চে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সাংসদ এম আমানউল্লাহ, সাংসদ রেজা আলী, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক। নজরুল স্মারক বক্তব্য দেন কবি মুহমঞ্চদ নূরুল হুদা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া।প্রধান অতিথি বলেন, ‘কবি নজরুল মানুষে মানুষে ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনায় আমাদের উদ্দীপ্ত করেছেন। তাঁর রচনাবলি আমাদের স্বাধীনতা-সংগ্রামে প্রেরণা জুগিয়েছে।’ আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানেরও ছিল সমাপনী পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য গোলাম শাহী আলম। উপাচার্য সৈয়দ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সদস্যসচিব রাশেদুল হাসান। সমাপনী অনুষ্ঠানে নজরুলজয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।