ত্রিশালে রবীন্দ্রজয়ন্তী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জয়ন্তী উদ্যাপনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ ২৩ মে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সাংসদ রেজা আলী। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ অধ্যাপক হায়াৎ মাহমুদ, বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ অধ্যাপক আ বা ম নূরুল আনোয়ার, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক নাঈমা আলী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল বাশার। সভাপতিত্ব করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। এ ছাড়া সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।