ত্রিশে মরবেন প্যাটিনসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছরের জীবনে এত বেশি সাফল্য ও খ্যাতি পেয়ে গেছেন যে তাঁর ধারণা, ৩০ বছর বয়সেই মারা যাবেন তিনি। এমন ভাষ্য হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার ছবির নায়ক রবার্ট প্যাটিনসনের। হলিউডের হার্টথ্রব এ অভিনেতা কিশোর বয়স থেকে অভিনয় করছেন এবং বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন। এই জনপ্রিয়তাই তাঁর জন্য কাল হবে বলে মনে করেন। ব্রিটিশ এই অভিনেতার ভাষ্য, ‘অল্প বয়সে এত বেশি ভালো কাজ করে ফেলেছি যে বেশি দিন আর বাঁচা হবে না আমার। মনে হয় ৩০ বছর বয়সেই পটল তুলব।’ ওয়েবসাইট।