ত্রিশে মৃত্যু প্যাটিনসনের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা মানুষ যত বেশি ভালো কাজ করবে তাঁর মৃত্যু তত তাড়াতাড়ি হবে। আর সেটা অবশ্যই ত্রিশের মধ্যেই। এ বিশ্বাস হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনের। অনেকের কাছে হাস্যকর মনে হলেও তিনি কিন্তু এর পেছনে কিছু যুক্তি দেখিয়েছেন। প্যাটিনসনের ধারণা, অল্প বয়সে তিনি বেশ কিছু সফল কাজ করেছেন তাই তাঁরও মৃত্যু হবে খুব তাড়াতাড়ি। এ জন্য হলিউডের হাটথ্রব এ অভিনেতা বেশ উদ্বিগ্ন। তাঁর মতে, ৩০ বছরের মধ্যেই তিনি মারা যাবেন। বিষয়টা প্যাটিনসনকে ভাবনায় ফেলে দিলেও মনে মনে তিনি চান না এ ধরনের কোনো ঘটনা যাতে ঘটে। ২৪ বছর বয়সী ব্রিটিশ এ অভিনেতা হ্যারি পোর্টার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার ছবির একটি দৃশ্যে অভিনয় করে আলোচিত হন।