ত্রিশের আগেই বাবা র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যারি পটার’ সিরিজের আর কোনো বই বের হবে না—জানিয়ে দিয়েছেন লেখক জে কে রাওলিং। তবে এতে আবার মুখ দেখাতে পারলে মন্দ হতো না—এমনই মনে করেন ‘হ্যারি পটার’ চরিত্রে রূপদানকারী অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। তিনি বললেন, স্কুলবয়-ধরনের চরিত্র আর নয়। হ্যারির বাবার রূপে অভিনয়? সেটা দারুণ হবে। পর্দায় তো চানই, বাস্তবেও বাবার ভূমিকায় নিজেকে দেখতে চান তিনি। সম্প্রতি বান্ধবী রোজি কোকারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর। ভালোবাসার সন্ধানে আছেন তিনি। আর মনের মানুষ মিলে গেলে পরিবারও গড়ে ফেলবেন তিনি।
২৩ বছর বয়সী র্যাডক্লিফ বললেন, ‘কম বয়সী বাবা হওয়ার ধারণাটা ভালোই লাগে। তাতে সন্তানদের সঙ্গে ফুটবল খেলার উদ্যম থাকবে। যদিও দেখা যাবে চার বছর বয়সেই তারা আমার চেয়েও ভালো খেলছে।’
আর ত্রিশের আগেই নিজেকে বাবার রূপে দেখতে চান এমনও বলেছেন র্যাডক্লিফ। আইএএনএস।