থমকে গেল দূরবীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ দূরবীন ব্যান্ডের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দূরবীনের দলনেতা শহীদ জানান, ব্যান্ডের অন্যতম কণ্ঠশিল্পী আরফিন রুমীর দ্বিতীয়বারের মতো বিয়ে এবং বিয়ে নিয়ে তাঁর নানা মন্তব্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় একটি মুঠোফোন বার্তার মাধ্যমে শহীদ বলেন, ‘দূরবীনের শুরু থেকে আরফিন রুমীর অবদান অনেক। এ জন্য দূরবীন ব্যান্ড তাঁর কাছে কৃতজ্ঞ। কিন্তু সম্প্রতি রুমীর ব্যক্তিগত ঘটনার কারণে ভক্ত, শ্রোতা, বন্ধু এবং পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে দূরবীন ব্যান্ডকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাই ব্যান্ডের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।’ শহীদ বলেন, ‘কারও ব্যক্তিগত ঘটনার কারণে ব্যান্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক, তা আমরা চাই না। তাই হুট করে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’এ সিদ্ধান্তের ব্যাপারে রুমীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘খবরটা শুনে আমি বিব্রত হয়েছি।’