থাপ্পড়টা পরিচালকের বাস্তবসম্মত মনে হচ্ছিল না : সাবিলা নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিলা নূর
সাবিলা নূর

ঘটনাটা কিছুদিন আগের, ক্যান্ডি ক্র্যাশ নাটকের। পরিচালক রেদওয়ান রনি।
শুটিং হচ্ছিল সোনারগাঁও হোটেলের পেছনে একটি শুটিং বাড়িতে। নাটকে আমি সুমন পাটোয়ারীর মেয়ের চরিত্রে অভিনয় করছি। দৃশ্যটি হলো—আমি বাবাকে বলি, ‘পাপা, আর ইউ নাটস?’ উত্তরে বাবা দুদিকে মাথা নাড়াবেন। কিন্তু দৃশ্যটিতে সুমন ভাই এমনভাবে মাথা দোলাচ্ছিলেন যে মাথার সঙ্গে সঙ্গে তাঁর মুখের মাংসগুলোও এমনভাবে দুলে উঠছিল, তা দেখে আমি আর হাসি থামাতে পারলাম না। শটটি এনজি হয়ে গেল। এরপর আরও কয়েকবার এমন ঘটনা ঘটল। একটা সময় দৃশ্যটি শুরু হওয়ার আগেই তাঁর দিকে চোখ গেলে আমার হাসি চলে আসত। এভাবে প্রায় সাত-আটবার দৃশ্যটি এনজি হয়েছে।
আরেকটি ঘটনা ঘটেছিল শত ডানার প্রজাপতি নাটক করতে গিয়ে। শুটিং হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দৃশ্যটি ছিল আমার আর জোভানের। জোভান আমার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসে। যতবারই প্রস্তাব দেয়, ততবারই আমার হাতে থাপ্পড় খায়। দৃশ্যটি করতে মহা ঝামেলা তৈরি হয়েছিল। আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আমি থাপ্পড় দিচ্ছি। কিন্তু থাপ্পড়টা পরিচালকের কাছে বাস্তবসম্মত মনে হচ্ছিল না। আমার মনে আছে, ৪০ বারেরও বেশি দৃশ্যটি এনজি হয়েছিল। এতবার থাপ্পড় খেয়ে জোভানের অবস্থাও খারাপ হয়ে যায়। তাঁর গাল লাল হয়ে গিয়েছিল।
অনুলিখিত