থার্টি ফার্স্ট নাইটের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ দিন উপলক্ষে কয়েকটি টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান।
সংগীতানুষ্ঠান ‘সেলিব্রিটিং নিউ ইয়ার’ প্রচারিত হবে দেশ টিভিতে রাত পৌনে ১০টায়। গান গাইবেন আলিফ আলাউদ্দীন, আরমীন মুসা, রমা ও নেদা। এটিএন বাংলায় রাত ১১টায় প্রচারিত হবে ‘১৩ গেল ১৪ এল’। ২০১৩ সালের শেষ ঘণ্টা স্মরণীয় করে রাখতে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন খন্দকার ইসমাইল। গান গেয়েছেন মাকসুদ, বিপ্লব, হাসান, আঁখি আলমগীর, রাফাত, আরফিন রুমী, খেয়া, আসিফ ও শফি মন্ডল। থাকছে নাচ। মাছরাঙা টেলিভিশনে ‘সালতামামি ২০১৩’ প্রচারিত হবে রাত সাড়ে ১১টায়। রাত দেড়টায় হবে ‘বাউল গানে বর্ষবরণ’ অনুষ্ঠান। ‘বৈশাখীর সেরা গান’ রাত ১১টায় প্রচারিত হবে বৈশাখী টিভিতে।