থিম সং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি থিম সং। লিখেছেন আদনান আদীব খান, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন তারিক আনাম খান, রিচি, চঞ্চল চৌধুরী, আবদুল্লাহ রানা, মাহমুদুর রহমান মিঠু প্রমুখ।
প্রেম করে বিয়ে করেছিল ভাস্কর ও পারমিতা। বিশ্ববিদ্যালয়-জীবনে পারমিতার প্রেমে পড়েছিল শাহরিয়ার নামের এক তরুণ চিত্রকর। পারমিতার জীবনে এক সংগীত প্রতিভা ভাস্করের আগমন পাল্টে দিয়েছিল সব। ভাস্করের বয়স প্রায় ৫০ আর পারমিতার ২৭। ভাস্করের মাঝে এখন নানা কারণে হতাশা এসে ভিড় করেছে। পারমিতা ছাড়া এখন পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তার। এক পরিচালক তার নতুন ছবির জন্য একটি থিম সং তৈরির দায়িত্ব দেয় ভাস্করকে। কিন্তু ভাস্কর কি পারবে?