থিয়েটার আরামবাগের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাগ্রত কর উদ্যত কর নির্ভর কর হে’ স্লোগান সামনে রেখে নাট্যোৎসবের আয়োজন করেছে থিয়েটার আরামবাগ। সাত দিনব্যাপী এই নাট্যোৎসব শুরু হবে আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে। দুই বছর পর আয়োজিত থিয়েটার আরামবাগের এবারের উৎসব উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।উৎসবে থাকছে ভারতের কলকাতার নাট্যসংগঠন অন্য পেশা নাট্যনেশার দুটি নাটক ভাইরাস ই ভূত ও আব্বুলিশ। এ ছাড়া থিয়েটার আরামবাগের জন্মসূত্র ও বলদ, লোকনাট্য দলের কঞ্জুস ও সময়ের শেষ সংলাপ নাটক মঞ্চস্থ হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে উৎসবের আয়োজন শুরু হবে বলে থিয়েটার আরামবাগ সূত্রে জানা গেছে। উৎসবে মঞ্চস্থ হবে ছয়টি নাটক। এ ছাড়া ২৬ অক্টোবর থিয়েটার কার্যালয়ে ‘মঞ্চনাটক: সমকালীন প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে উৎসব কমিটি।উৎসবের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘এ উৎসবের মধ্য দিয়ে আমরা নাট্যকর্মীদের জাগরণ প্রত্যাশা করি।’