থিয়েটার নাট্যোৎসব-২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বছর ঢাকার মঞ্চ সরগরম না থাকলেও শীতকালে পাল্টে যায় ঢাকার নাটকপাড়া। এ সময়টিতে একাধিক নাট্যোৎসব জাগিয়ে তোলে ঢাকার মঞ্চ। এসব উৎসবে দেশ-বিদেশের জনপ্রিয় নাটক মঞ্চস্থ হয়। শীতের আগমনের শুরুর দিকে এবারও একাধিক দল নাট্যোৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে। একটু আগেভাগেই থিয়েটার আরামবাগ আয়োজন করছে সাত দিনের নাট্যোৎসব। ‘থিয়েটার নাট্যোৎসব-২০১০’ শিরোনামে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ও পরীক্ষণ থিয়েটার হলে ২৩ অক্টোবর এই উৎসব শুরু হবে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। উৎসবে নিজ দলসহ ঢাকার প্রথম সারির দুটি ও কলকাতার একটি দল অংশ নিচ্ছে। কলকাতার দলটি পরপর দুদিন দুটি নাটক পরিবেশন করবে। উৎসব কমিটির আহ্বায়ক অশোক নন্দী জানান, উৎসবের উদ্বোধনী দিন ২৩ অক্টোবর মঞ্চস্থ হবে দেবকুমার ঘোষের লেখা ও নির্দেশনায় ভাইরাস E ভূত নাটকটি, ২৪ অক্টোবর থাকছে আব্বুলিশ। এই নাটক রচনা ও পরিচালনা করেছেন জ্যোতিষমান চট্টোপাধ্যায়, আর নির্দেশনা দিয়েছেন সমিত ব্যানার্জি। ২৫ অক্টোবর লিয়াকত আলী লাকীর নির্দেশনায় লোক নাট্যদল সিদ্ধেশ্বরী পরিবেশন করবে কঞ্জুস। ২৬ অক্টোবর নাটক সরণির থিয়েটার আরামবাগ কার্যালয়ে সেমিনার। ২৭ অক্টোবর থিয়েটার আরামবাগ পরিবেশন করবে গাজী রাকায়েতের নির্দেশনায় জন্মসূত্র। সময় সাংস্কৃতিক গোষ্ঠী ২৮ অক্টোবর আকতারুজ্জামানের নির্দেশনায় মঞ্চস্থ করবে শেষ সংলাপ। উৎসবের শেষ দিন ২৯ অক্টোবর মঞ্চস্থ হবে খ ম হারূনের নির্দেশনায় বলদ।নাট্যোৎসব প্রসঙ্গে অশোক নন্দী বলেন, ‘আমরা দু-এক বছর পরপরই নাট্যোৎসবের আয়োজন করি। উৎসবে প্রতিবারই একটা করে বাইরের দল আনার চেষ্টা করি। এবারও একটি কলকাতার দল থাকছে। এই উৎসবের মধ্য দিয়ে নিজ দলকে গতিশীল, একই সঙ্গে দেশের বাইরের নাট্যকর্মীদের সঙ্গে নিজেদের নাট্যকর্মীদের অভিজ্ঞতার আদান-প্রদানও হয়।’