থিয়েটারওয়ালার প্রকাশনা কাজে সুহূদ আহ্বান
ঢাকা থেকে প্রকাশিত নাট্যপত্রিকা থিয়েটারওয়ালা ১২ বছর পার করতে যাচ্ছে। ইতিমধ্যে এর ২৭টি সংখ্যা বের হয়েছে। এ ছাড়া নাট্যচর্চাকে প্রাণবন্ত করার জন্য থিয়েটারওয়ালা বিভিন্ন সময় মঞ্চে আসা বিভিন্ন নাটকের কলাকুশলী ও দর্শকের মুখোমুখি অনুষ্ঠান, দেশের প্রধান আট নাট্যকার-নির্দেশক ও দর্শকের মুখোমুখি অনুষ্ঠান, বিশ্বসেরা নাটকের পাঠচক্র, মহাভারত ও রামায়ণ-এর পাঠচক্রের আয়োজন করেছে। দর্শকের সঙ্গে নাট্যদলগুলোর সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে দু-দুবার রঙ্গমাতন সোলায়মান মেলারও আয়োজন করেছে, যেখানে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি নাট্যদল অংশ নিয়েছে।বর্তমানে প্রকাশনা ও অন্যান্য কাজে গতিশীলতা বাড়ানোর জন্য কিছু সৃজনশীল তরুণ-তরুণীকে সুহূদ হিসেবে পেতে চাই, যাঁরা পরবর্তী সময়ে থিয়েটারওয়ালার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন। আগ্রহী ব্যক্তিদের অবশ্যই মঞ্চে নাটক দেখা ও পড়াশোনায় আগ্রহী আর সর্বোপরি প্রাণোচ্ছল হতে হবে।যাঁরা থিয়েটারওয়ালার সুহূদ হতে আগ্রহী, তাঁদের ২০১০ সালে মঞ্চে দেখা কমপক্ষে পাঁচটি নাটকের ওপর নিজের মন্তব্য/ সমালোচনা লিখে (বাংলায়) ৩১ জানুয়ারির মধ্যে [email protected]এ মেইল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।