থিয়েটারে দর্শক সংকট নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিতে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবেই গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার হলে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার—‘বাংলাদেশের থিয়েটারে দর্শক সংকট: করণীয়’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যকার তানভীর আহমেদ। মূল আলোচক ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যকার মান্নান হীরা, নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী, গবেষক-নির্দেশক জাহিদ রিপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান প্রমুখ।