থিয়েটারের নতুন নাটক ‘জন্মসূত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পর নতুন নাটক মঞ্চে আনছে থিয়েটার আরামবাগ। নাটকের নাম জন্মসূত্র। পূর্ববাংলার দুই সময়ের দুটি ঘটনা তুলে ধরা হয়েছে গল্পে। একটি দেশ বিভাগের আগের, ওই সময়ের স্টিমার ঘাট নিয়ে। অন্যটি মকসুদপুর নামের একটি গ্রাম নিয়ে। ঘটনা দুটি দুই সময়ের হলেও একই সূত্রে গাঁথা। জন্মসূত্র নাটকের গল্প প্রসঙ্গে এভাবেই জানালেন গাজী রাকায়েত। তিনিই নাটকটি রচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন।আজ সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। জানা গেছে, নাটকটি উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।নাটকটি প্রসঙ্গে রাকায়েত বললেন, ‘সমগ্র মানবজাতি আজ টুকরো টুকরো খণ্ডে বিভক্ত। সৃষ্টি হয়েছে জাতি-উপজাতিতে ভেদাভেদ ও বৈষম্যের। জন্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বিভক্তি, তা নিয়েই ঘটনার সূত্রপাত।’থিয়েটার আরামবাগ সর্বশেষ মঞ্চে এনেছিল হাজার পোশাকি রাজার গল্প নাটক। এটি নির্দেশনা দিয়েছিলেন খ ম হারূন।