থিয়েটারের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সংসারে ছেলেমেয়েরা দিনে দিনে বড় হয়ে ওঠে। একটা পর্যায়ে তারা ব্যস্ত হয়ে পড়ে যার যার জীবন নিয়ে। বাবা-মা তখন নিঃসঙ্গ হয়ে পড়েন। মানবজীবনের এই বাস্তবতার প্রেক্ষাপট নিয়েই মুক্তি নাটকের কাহিনি। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হলো থিয়েটারের নাটক মুক্তি। তিন মেয়েকে নিয়ে এক মায়ের পরিবার। চরিত্রগুলো এসেছে প্রতীকীভাবে। চরিত্রগুলো আধুনিক মানুষের সমস্যাগুলোকে তুলে ধরে। সেখানে দেখানো হয়েছে, পরিবারের ভেতরে থেকেও মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ছিঁড়ে যাচ্ছে বন্ধন। এক নিদারুণ একাকিত্ব গ্রাস করছে তাকে। গল্পটা এমনই। মুক্তি নাটকটি প্রথম মঞ্চে এসেছে ২০০৪ সালের ২৭ নভেম্বর। আমেরিকান নাট্যকার লি ব্লেসিংয়ের দি ইনডিপেন্ডেন্স অবলম্বনে নাটকটির ভাষান্তর করেছেন মিজারুল কায়েস। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। গতকাল ছিল এর ৩০তম মঞ্চায়ন।নাটকটির মূল চরিত্রই মা। এই চরিত্রে রূপদান করেছেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী ও তানভিন সুইটি।পোশাকশ্রমিকের জীবন ও সংগ্রামপোশাকশ্রমিকেরা বাংলাদেশের পোশাকশিল্পের ভিতকে মজবুত করার জন্য দিনমান খেটে যাচ্ছেন। কিন্তু না পাচ্ছেন ন্যায্য মজুরি, না পাচ্ছেন শ্রমের মর্যাদা। বরং পদে পদে তাঁদের নিগৃহীত হতে হচ্ছে। কারখানাগুলো যেন কর্মস্থল নয়, এক বন্দিশিবির। পোশকশ্রমিকদের প্রতিদিনের জীবন ও সংগ্রামই আলোকচিত্রী তাসলিমা আখ্তার তুলে ধরেছেন তাঁর প্রদর্শনীতে। ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে তাঁর পোশাকশ্রমিকদের নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।প্রদর্শনীতে মোট ২০টি ছবি স্থান পেয়েছে। ঢাকাসহ নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের বিভিন্ন অঞ্চলে পোশাকশ্রমিকদের জীবনের নানা ঘটনা, তাঁদের সমস্যা ও সংগ্রাম তুলে ধরেছেন তিনি। এতে আছে অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আন্দোলনের দৃশ্য, আন্দোলনে নিহত হওয়ার ছবি, তাঁদের বন্দী করে রাখার ছবি, আন্দোলনে পুলিশি তৎপরতা, ভাড়াটে গুন্ডাদের তাণ্ডব। আরও আছে খুপরিঘরে পরিবারের ১১ সদস্যের মানবেতর জীবন যাপনের ছবি। হূদয় ছুঁয়ে যায়, এমন অনেক দৃশ্যই আলোকচিত্রী তুলে এনেছেন প্রদর্শনীতে।প্রদর্শনী চলবে আগামীকাল ২৪ জুলাই পর্যন্ত। গ্যালারি খোলা থাকে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।আলোকচিত্রী তাসলিমা আখ্তারের জন্ম ১৯৭৪ সালে, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করে এখন পাঠশালার ফটোসাংবাদিকতায় লেখাপড়া করছেন।আবদুল মান্নানের ‘মেঘের পরে মেঘ’ধানমন্ডির গ্যালারি চিত্রকে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে শিল্পী আবদুল মান্নানের একক চিত্রকর্ম প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন। শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল। ‘মেঘের পরে মেঘ’ শিরোনামে শিল্পীর একক প্রদর্শনীটি আগামী ২ আগস্ট পর্যন্ত খোলা থাকবে।