থেমে গেল পাগলা হাওয়া
আহমেদ ইমতিয়াজ বুলবুলও আমাদের সন্তান। ক্লোজআপ ওয়ান প্রতিযোগীদের মধ্যে ও ছিল সবচেয়ে চঞ্চল। ওর ওপর সহজে কোনো ব্যাপারে রাগ করা যেত না। তাঁর এই আকস্মিক মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার জীবনের এতটা কষ্টের মুহূর্ত আগে কখনো আসেনি। আবিদ একেবারেই ভিন্ন ধরনের একজন শিল্পী ছিল। রবীন্দ্রসংগীতই ছিল তাঁর প্রেরণা, মূল শক্তি। ওর কাছ থেকে আমাদের অনেক কিছুই পাওয়ার ছিল। অসময়ে চলে যাওয়ায় তাঁর সব কিছুই অপূর্ণ রয়ে গেল। আফজাল হোসেনমাত্র কয়েক মাস হলো ও মাত্রায় যোগ দিয়েছে। শুরুতে ও আমার কাছে একেবারেই আসত না। মনে হয়, ভয় পেত। পরে যখন বুঝতে পারল, তখন দ্রুত স্বাভাবিক হয়ে গেল। তখন ওর আচরণ, ব্যবহার ও কাজ আমাদের সবাইকে মুগ্ধ করেছে। কিছু দিন আগে ওকে দুটি বড় কাজ তৈরি ও উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তা দেখে বেশ বুঝতে পারছিলাম ছেলেটি অনেক দূর যেতে পারবে। মাত্র কদিনে ও আমাদের সবার মন জয় করেছিল।কুমার বিশ্বজিৎও বরাবরই ফোন করে আমার খবর নিত। কিছুদিন আগেও ফোন করেছিল, আমি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে। নিজের নতুন অ্যালবাম তৈরির খবর জানাল। ও তো রবীন্দ্রসংগীত নিয়েই থাকতে চেয়েছিল। কিন্তু এই গানের ব্যাপারে তো প্রযোজকেরা তেমন আগ্রহ দেখায় না। এর জন্য ওর মনে একটু কষ্ট ছিল। আমি ওকে আধুনিক গান করার জন্য বলেছিলাম। ও তখন বলল, ‘দাদা, অনেক ঝক্কি ঝামেলা করে একটা অ্যালবাম করেছি, লাভ তো হলো না।’ এমন একটা ছেলের জীবনই শুরু হলো না, তার আগেই ঝরে গেল। মানতেই পারছি না।শাকিলা জাফরআবিদ আমাকে ‘মা’ ডাকত। সব বিষয়ে আমার সঙ্গে আলোচনা করত। ওর মায়ের সঙ্গেও আমার আলাপ হতো। আমার লাবণ্যে পূর্ণ প্রাণ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে ওর সঙ্গে শেষ দেখা হয়। অনুষ্ঠান শেষে ওর নতুন অ্যালবাম নিয়ে আলোচনা করে। একটি ভদ্র ছেলে আর একজন ভালো মানুষ বলতে যা বোঝায়, আবিদ ছিল সে রকমই। সন্তান হারানোর যন্ত্রণা কী—তা আবিদ আমাকে বুঝিয়ে দিয়ে গেল।ফাহমিদা নবীসহজ জীবনের উপায় খুঁজছিল আবিদ। সে পথেই এগোচ্ছিল সে। কিন্তু খুব অসময়ে থেমে গেল তার পথচলা। এ মাসেই ওর সঙ্গে রবীন্দ্রনাথের একটি গান গেয়েছি, ‘তুমি রবে নীরবে’। এটা ও নিজের নতুন অ্যালবাম নব আনন্দে জাগোতে রাখতে চেয়েছিল। কেন জানি না, ও খুব যত্ন করে পুরো অ্যালবামের কাজ প্রায় শেষ করে এনেছিল। অ্যালবামটি আর ওর দেখা হলো না। ওর নিজের ব্যক্তিজীবন, কর্মজীবন এবং গান খুব গোছানো ছিল। নিজেকে পরিশীলিতভাবে উপস্থাপন করার চেষ্টা ছিল সব সময়। ওর ভদ্রতা ভোলা যাবে না।সামিনা চৌধুরীআবিদের মৃত্যুসংবাদটা আমার বিশ্বাস হয়নি। আবিদের ওপর খুব রাগ হচ্ছে, ও কেন সাগরে গোসল করতে গেল? আমি আজ সবাইকে বলব, নিজের সামান্য শখ পূরণের জন্য কেউ যেন নিজের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যতের কথা ভুলে না যায়। আবিদের মৃত্যুতে আমার কাছে জীবনের সংজ্ঞাটা পাল্টে গেছে।মাহাদীআমি একজন ভালো বন্ধুকে হারিয়েছি। ভালো বন্ধু বলতে যা বোঝায়, আবিদ তা-ই। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো কখনো ভুলতে পারব না।