থ্যাচারের চরিত্রে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাম্মা মিয়া ছবির কলাকুশলীদের সঙ্গে আবারও কাজ করার কথাবার্তা চলছে অভিনেত্রী মেরিল স্ট্রিপের। ছবিটির পরিচালক ফিলিডা লয়েড এবার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন। আর থ্যাচারের চরিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল স্ট্রিপকে প্রস্তাব দিয়েছেন। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, এমন একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ মেরিল স্ট্রিপ নিশ্চয়ই হাতছাড়া করবেন না। যদি তা-ই হয়, তাহলে বলতে হবে, আসছে অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়নটি তাঁর জন্য বাঁধা। ওয়েবসাইট।