থ্রি ইডিয়টস জিতে নিল বেশির ভাগ বলিউড অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভঙ্গকারী কমেডি ছবি থ্রি ইডিয়টস বলিউডের অস্কার হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসের বেশির ভাগ পুরস্কার জিতে নিয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত ও আমির খান অভিনীত চলচ্চিত্রটি ২৭টি পুরস্কারের মধ্যে সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্রসহ ১৬টি পুরস্কার পেয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। তবে তামিল সংখ্যালঘুদের প্রতি শ্রীলঙ্কার সরকারের আচরণের প্রতিবাদে ভারতের চলচ্চিত্র শিল্পে কর্মরত তামিলনাড়ু রাজ্যের কর্মীরা বলিউডের তারকাদের অনুষ্ঠানটি বর্জন করার আহ্বান জানান। গত বছর যখন শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের অবসান হয় তখন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক তামিল বেসামরিক লোককে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ আহ্বানে সাড়া দিয়ে ‘পা’ (বাবা) ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরস্কার বিজয়ী অমিতাভ বচ্চনসহ বেশ কয়েকজন বলিউড তারকা ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেননি বলে জানিয়েছে বিবিসি অনলাইন।