বিলবোর্ড শীর্ষ দশ রক গানের তালিকায় এ সপ্তাহে অষ্টম স্থান দখল করে আছে ‘থ্রি ডেইজ গ্রেইস’-এর ‘চক অডিটলাইন’ গানটি। সিঙ্গেল হিসেবে আগস্ট মাসে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তা শ্রোতাদের মন জয় করে নেয়। আর তাদের চতুর্থ অ্যালবাম ট্রানচিট অব ভেনাস ২ অক্টোবর মুক্তি পেয়েছে। আজ আমরা ‘থ্রি ডেইজ গ্রেইস’ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব।১৯৯২ সালে কানাডার নরউডে ‘গ্রাউন্ডসওয়েল’ নাম নিয়ে ব্যান্ডটির পথচলা শুরু হয়েছিল। তখন ভোকাল হিসেবে ছিলেন অ্যাডাম গলটিয়ার, ড্রামার নিল স্যান্ডারসন, বেইজিস্ট ব্র্যাড ওয়ালসট, লিড গিটারিস্ট ফিল ক্রাওই ও গিটারিস্ট জো গ্রান্ট। তখন তাঁরা প্রায় সবাই স্কুলছাত্র ছিলেন। ব্যান্ডের নাম ‘গ্রাউন্ডসওয়েল’ থাকা অবস্থায় তাঁদের একটি অ্যালবাম ‘ওয়েভ অব পপুলার ফিলিং’ মুক্তি পায়। এরপর ১৯৯৫ সালে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছিল। কেননা ব্যান্ডের দুজন গিটারিস্টই দল থেকে চলে যান।১৯৯৭ সালে গলটিয়ার, স্যান্ডারসন ও ওয়ালসট আবার নতুন করে যাত্রা শুরু করলেন ‘থ্রি ডেইজ গ্রেইস’ নাম দিয়ে। ব্যান্ডের এ নামকরণ সম্পর্কে গলটিয়ারের বক্তব্য হলো, নামটি দিয়ে একটি তাড়নার কথা বোঝানো হয়েছে। যদি কেউ জীবন বদলানোর জন্য মাত্র তিনটি দিন পায় সে কি তার নিজের জীবনটা বদলাতে পারবে? তাই এই জীবন বদলানোর তাড়না নিয়েই তাদের নতুন করে ব্যান্ডের কার্যক্রম শুরু করা।একবার টরন্টোতে তাদের সঙ্গে গেভিন ব্রাউন নামের স্থানীয় এক সংগীত প্রযোজকের পরিচয় হয়। গলটিয়াররা তাঁদের শুরুর দিকের কিছু গানের নমুনা দেওয়ার পর তা থেকে গেভিন ব্রাউন কিছু গান বাছাই করে দিয়েছিলেন। গেভিন ব্রাউন ও ‘থ্রি ডেইজ গ্রেইস’ সম্মিলিতভাবে বাছাই গানগুলো ঘষামাজা করে একটি ডেমো অ্যালবাম প্রস্তুত করেন। তারপর সেই ডেমো অ্যালবাম তাঁরা ‘এমি মিউজিক পাবলিশিং কানাডা’য় জমা দেন। সেই রেকর্ড কোম্পানি তাঁদের কাছে আরও গান শুনতে চায়। ফলে ব্রাউনের প্রযোজনায় তাঁরা ‘আই হেইট এভরিথিং অ্যাবাউট ইউ’ গানটি সৃষ্টি করেন, যা বেশ কয়েকটি রেকর্ড কোম্পানির দৃষ্টি কেড়েছিল। পরবর্তী সময়ে তাঁরা প্রাইড রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর তাঁদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। নতুনভাবে আবির্ভূত হয়ে ‘থ্রি ডেইজ গ্রেইস’ এখন পর্যন্ত চারটি স্টুডিও অ্যালবাম মুক্তি দিয়ে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে। আবার অসংখ্য পুরস্কারও জয় করেছে।তাঁরা প্রতিটি অ্যালবামের জন্যই অনেক সময় নিয়েছেন। তাই অ্যালবামগুলোর মধ্যবর্তী সময় প্রায় তিন বছর করে। তাঁদের গানের ধারা মূলত অলটারনেটিভ রক, গ্রাঞ্জ, হার্ড রক ও অলটারনেটিভ মেটাল। ‘থ্রি ডেইজ গ্রেইস’ ব্যান্ডটি অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের দেশেও তাদের অসংখ্য ভক্ত আছে। তাদের নতুন অ্যালবামটি যাঁরা এখনো শোনেননি, আশা করি তাঁরা সংগ্রহ করে শুনে নেবেন।থ্রি ডেইজ গ্রেইসের অ্যালবাম থ্রি ডেইজ গ্রেইস (২০০৩) ওয়ান এক্স (২০০৬) লাইফ স্টার্টস নাও (২০০৯) ট্রানজিট অব ভেনাস (২০১২)বর্তমান সদস্যঅ্যাডাম গলটিয়ারলিড ভোকালস, রিদম গিটারনিল স্যান্ডারসনপ্রামস, পারকাশন, পিয়ানোঅ্যাড ওয়ালসটবেজ গিটারব্যারি স্টকলিড গিটার মনোয়ারুল হক