দক্ষিণ আফ্রিকায় ট্রাভোল্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবলে আজ অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে জার্মানির। জার্মানির মতো শক্ত দলের সঙ্গে খেলা। এমন সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মন চাঙা রাখতেই হলিউড তারকা জন ট্রাভোল্টা উড়ে গেছেন সোজা দক্ষিণ আফ্রিকায়। প্রিয় তারকার সঙ্গ পেয়ে যদি খেলোয়াড়েরা একটুখানি বেশি উজ্জীবিত হন, এই আশায়। অস্ট্রেলিয়ার ফুটবলারদের মধ্যে নাকি তাঁর ভক্তসংখ্যা অনেক।গত শুক্রবার নিজেই তাঁর ব্যক্তিগত বিমান চালিয়ে জোহানেসবার্গে পৌঁছান ট্রাভোল্টা। মেয়ে এলা ও স্ত্রী কেলি প্রেস্টনও সঙ্গী হয়েছেন ট্রাভোল্টার পাঁচ দিনের দক্ষিণ আফ্রিকা সফরে। ওয়েবসাইট।