দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসবে এলআরবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নয়াদিল্লির পুরান কেল্লায় আয়োজন করা হয়েছে দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসব। তিন দিনের এই উৎসব শুরু হচ্ছে ২৯ নভেম্বর। আয়োজন করছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। সহযোগিতা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শেহের। এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে এলআরবি। উৎসবের প্রথম দিনই গান করবে এলআরবি।
এলআরবির আইয়ুব বাচ্চু বলেন, ‘এবারই প্রথম আমরা এই উৎসবে অংশ নিচ্ছি। গত বছরও আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন আমি অসুস্থ ছিলাম। তাই আর যাওয়া হয়নি। এবার যাচ্ছি। অনুভূতিটাও ভালো। আশা করি, সময়টা ভালোই কাটবে।’
বাংলাদেশের এলআরবি ছাড়াও এই উৎসবে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ভুটান, কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও নেপালের জনপ্রিয় ব্যান্ড।