দক্ষিণ এশীয় ব্যান্ড উৎসবে সোলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের আমন্ত্রণে সে দেশে ছয় দিনের সফরে যাচ্ছে সোলস। সফর শুরু হচ্ছে কাল ৬ ডিসেম্বর। এই সফরে ষষ্ঠ দক্ষিণ এশীয় ব্যান্ড উৎসবের দুটি কনসার্টে গান করবে এই ব্যান্ড। এর মধ্যে ৭ ডিসেম্বর গান করবে নয়াদিল্লিতে আর ৯ ডিসেম্বর জয়পুরে। এই উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ও বেসরকারি প্রতিষ্ঠান শেহের।সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া জানান, এই উৎসবে অংশ নিতে কাল বুধবার (আজ) দিল্লি যাচ্ছেন তাঁরা। কনসার্টগুলোয় অংশ নেবেন সোলসের নাসিম আলী খান (কণ্ঠ), পার্থ বড়ুয়া (কণ্ঠ ও গিটার), আহসানুর রহমান (ড্রামস), মারুফ হাসান তালুকদার (বেস গিটার), মীর শাহরিয়ার হোসেন (কি-বোর্ড), তুষার রঞ্জন দত্ত (পারকাশন)।জানা গেছে, ষষ্ঠ দক্ষিণ এশীয় ব্যান্ড উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে সোলস। উৎসবে আরও অংশ নিচ্ছে নাস্যা, গলিজ গুরুস ও ডিজিটাল সুইসাইড (ভারত), ই-সা (মালদ্বীপ), দ্য লাইকেনস (ভুটান), ডিসট্রিক্ট আননোন (আফগানিস্তান), থ্রিলোকা (শ্রীলঙ্কা), ব্লেজ (মিয়ানমার), জিন্দাবাদ (নেপাল) ও নুরি (পাকিস্তান) ব্যান্ড।