দক্ষিণ কোরিয়া নাট্যোৎসবে ‘সিদ্ধান্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ সিদ্ধান্ত নাটকটি মঞ্চে এনেছিল ২০১০ সালের অক্টোবর মাসে। বার্টল্ট ব্রেখেটর দি মেজারস টেকেন অবলম্বনে তৈরি নাটকটির নাম সিদ্ধান্ত। এবার দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক নাট্যোৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে নাটকটিকে। সিউলে আট দিনের এই উৎসব শুরু হবে ৬ জুলাই। উৎসবের প্রথম চার দিন মঞ্চস্থ হবে সিদ্ধান্ত নাটকটি।নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। তিনি বললেন, এটি একটি রাজনৈতিক নাটক। পুঁজিবাদ ও ভোগবাদের বিপরীতে মুক্তিকামী শ্রমজীবী মানুষের কথা তুলে ধরা হয়েছে এখানে।উৎসবে অংশগ্রহণের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী হবে ১ ও ২ জুলাই সন্ধ্যায়।