দক্ষিণ ত্রিপুরায় ‘মহাজনের নাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়া মিলনায়তনে মঞ্চস্থ হবে সুবচনের নাটক মহাজনের নাও। নাটকটির প্রদর্শনীর আয়োজন করেছে বেলুনিয়া প্রেসক্লাব। শাহ আবদুল করিমের জীবন-দর্শনের ওপর ভিত্তি করে নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। প্রদর্শনীর আগের দিন রোববার সন্ধ্যায় বেলুনিয়া প্রেসক্লাবে নাটকটি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা। শেষে মঞ্চস্থ হবে নাটকটি।