প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর প্রতিনিধি জানান, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে তিন দিনের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ও লোকমেলা উৎসব। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। আজ বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।