দক্ষিণের ক্ষোভ
শ্রীলঙ্কায় হাজারো নিরপরাধ তামিলকে হত্যা করা হয়েছে নির্বিচারে। সেই শ্রীলঙ্কায় গিয়ে আইফা পুরস্কার অনুষ্ঠান করায় বলিউড তারকাদের ওপর দারুণ ক্ষুব্ধ দক্ষিণ ভারতের চলচ্চিত্র সংস্থা দ্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অব কমার্স। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং ঐশ্বরিয়া-অভিষেক এবারের আইফা আসরে যাননি। একই সঙ্গে ভারতের তামিল অভিনেতা-অভিনেত্রীরাও বর্জন করেন এই আসর। কিন্তু দক্ষিণীদের আপত্তি সত্ত্বেও আইফা আসরে হাজিরা দিতে দ্বিধা করেননি সালমান খান, হূতিক রোশন, কারিনা কাপুর, বিবেক ওবেরয়, সঞ্জয় দত্ত এবং জেনেলিয়া ডি সুজার মতো তারকারা।অনুরোধে কাজ না হওয়ায় এবার কঠিন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দ্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অব কমার্স। তারা ঘোষণা দিয়েছে, সামনে এসব তারকার ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না দক্ষিণ ভারতে। বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করায় জেনেলিয়ার ওপরই তাদের ক্ষোভটা বেশি। ওয়েবসাইট।