দম্পতিদের ভালোবাসা নিয়ে প্রসেনিজৎ ও রচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাম্পত্যের রোজকার জীবনে ভালোবাসা নাকি ধীরে ধীরে উবে যেতে থাকে কর্পূরের মতো। ব্যস্ততা ও নানা দায়িত্বের চাপে হারিয়ে যেতে থাকে রোমান্স। সেই রোমান্স ফিরে আনার ‘মিশন’ নিয়ে নেমেছেন প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জি। বিবাহিত যুগলদের জন্য কলকাতার জি বাংলা চ্যানেলে নতুন একটি রিয়েলিটি অনুষ্ঠান নিয়ে আসছেন এই উপস্থাপক-যুগল। নাম ‘তুমি যে আমার’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক এই অনুষ্ঠানে দম্পতিরা নিজেদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করবেন। আবার ফিরে যাবেন উত্তাল রোমান্সের দিনগুলোয়।
রচনা বলেন, ‘আমি নিশ্চিত, এই অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসার প্রথম দিনগুলোর মধ্যে ফিরে যাবেন সবাই।’ টিএনএন।