দরজায় যখন তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাঞ্জনা নীলা
নীলাঞ্জনা নীলা

কল টাইম ছিল সকাল ১০টায়। মাঝেমধ্যেই দেরি করে স্টুডিওতে হাজির হওয়ার স্বভাব লাক্স তারকা নীলাঞ্জনা নীলার। কিন্তু আজ ঠিক সময়েই হাজির হয়েছেন স্টুডিওতে। গিয়ে দেখেন দরজা তালাবদ্ধ। তারপর তালাবদ্ধ দরজার ছবি তুলে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মজা করে লেখেনও দু তিনটি লাইন। ‘প্রথমবারের মত যখন কল টাইম ঠিকঠাক রেখে পৌছে গেছি। না এক মিনিট আগে, না এক মিনিট পরে, ঠিক দশটায়। কিন্তু এসে দেখি দরজায় তালা’।

এই তালা রহস্য জানতেই কথা হলো নীলার সঙ্গে। বললেন, ‘একটা ফ্যাশন হাউজের ফটোশুট করার জন্য মোহাম্মদপুরের একটা স্টুডিওতে কল টাইম ছিল সকাল ১০টায়। কিন্তু এসে দেখি দরজায় তালা। তবে বেশিসময় দাঁড়াতে হয়নি। পাঁচমিনিট পরেই দরজা খুলেছে। কিছুক্ষণের মধ্যেই কাজও শুরু হয়েছে। আমার বেশিরভাগ সময় দেরি হয় তো, এ কারণেই মনে হয় আমাকে একটু এগিয়ে সময়টা বলা হয়েছে।’
নীলা পোশাকের মডেল হওয়ার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি ঈদের কয়েকটি কাজ শেষ করেছেন। আরও কয়েকটি কথা চলছে।
নীলা ২০১৪ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন।