দরদামে আসক্ত ব্রুস উইলিস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যেই পশ্চিমা অনেক তারকাই খবরের শিরোনাম হন বাহুল্য খরচ কিংবা বিলাসিতার কারণে। কিন্তু এ ক্ষেত্রে বিরল নজিরই স্থাপন করলেন ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস। নিজেকে দরদামে আসক্ত বলেই দাবি করলেন ৫৮ বছর বয়সী হলিউডের এ তারকা অভিনেতা।সম্প্রতি ব্রিটিশ একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাত্কারে ব্রুস বলেছেন, দরদাম করে জিনিসপত্র কেনার লোভ কোনোভাবেই সামলাতে পারেন না তিনি। এ জন্য প্রায়ই তিনি ছুটে যান ‘কস্টকো’ কাট-প্রাইস স্টোরের বিভিন্ন শাখায়। কারণ সেখানে দরদাম করে সস্তায় জিনিস কেনার সুযোগ রয়েছে। এক খবরে মজার এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।এ প্রসঙ্গে ব্রুসের ভাষ্য, ‘অদ্ভুত শোনালেও আমি কস্টকোর বিশাল একজন ভক্ত। প্রায়ই আমি এর বিভিন্ন শাখায় ঢুঁ মারি। বিশাল ট্রলিতে একের পর এক জিনিস ভরে কাউন্টারে নিয়ে যাই। অনেক সময় প্রয়োজন নেই—এমন জিনিসও কিনে ফেলি। কস্টকোকে আর্ট মিউজিয়াম বলেই মনে হয় আমার কাছে।’