চ্যানেল আইয়ে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গরিবের কপালে শান্তি নাই। রচনা ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। নাটকে অভিনয় করেছেন মোনালিসা। তাঁর সঙ্গে আজকের কথোপকথন।আপনি তো অনেক দিন দেশের বাইরে ছিলেন। ‘গরিবের কপালে শান্তি নাই’ নাটকের কাজ কবে করলেন?আমি গত বছর আগস্ট মাসে সিঙ্গাপুর যাই। সেখানে যাওয়ার দুই দিন আগে ধারাবাহিকটিতে আমার অংশের কাজগুলো শেষ করেছি। দেশে আসার পর বিদ্যুিবভ্রাটের কারণে নাটকটির কোনো পর্বই ঠিকমতো দেখতে পারিনি। এ নাটকে আমরা অনেক শিল্পী অভিনয় করেছি। কাজের অবসরে কিংবা যখন বিদ্যুৎ থাকত না, তখন দারুণ আড্ডা হতো। কাছ থেকে বড়দের অভিজ্ঞতা জেনেছি। নাটক নিয়ে মজার মজার গল্প শুনেছি। তাঁরাও আমাদের কাছ থেকে অনেক কিছু শুনেছেন।দেশে ফেরার পর কী করছেন? নাটকে কাজের খবর জানতে চাইছি।পারভেজ আমিনের এক ঘণ্টার একটি নাটক করলাম। নাম জনতীর্থে। এ নাটকে পার্থ বড়ুয়া ও সজলের সঙ্গে কাজ করেছি। সেই ছোটবেলা থেকে পার্থদার অনেক গান শুনেছি। এবার অভিনয় করতে গিয়ে দেখলাম, তিনি বেশ মজার মানুষ। কাজের ফাঁকে অনেক মজার মজার গল্প করেছেন। তা শুনে আমাদের হাসি আর শেষ হয় না। নাটকটির কাজ করেছি ফরিদপুরের রাজবাড়ীতে।আর ধারাবাহিক?হ্যাঁ, আশরাফি মিঠুর একটি নাটকে কাজ করছি। নাম ভালো থেকো ফুল মিষ্টি বকুল। নাটকের গল্পে সবাই জানে আমি খুব শান্ত মেয়ে। কিন্তু ভেতরে ভেতরে খুব চালাক। বাবা-মা আর ভাইকে নিয়ে আমাদের পরিবার। এ নাটক নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না, কারণ কাজটা মাত্র শুরু করেছি।অনেক দিন তো টিভি ক্যামেরা থেকে দূরে থাকলেন। ফিরে এসে কেমন লাগছে?এই দূরে থাকাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আগে আমি নাটকে কাজের প্রস্তাব পেলেই রাজি হয়ে যেতাম। অনেক কিছুই ভাবিনি। এখন ভাবছি। দেশে আসার পর অনেক প্রস্তাব পেয়েছি। এবার কিন্তু হুট করে হ্যাঁ বলছি না। অনেক কিছু ভেবে তবেই সিদ্ধান্ত নিচ্ছি। আশা করছি, দর্শক এবার আমাকে নতুনভাবে দেখবে। এমন কিছু কাজ করব, যাতে দর্শক অনেক দিন মনে রাখে।