দর্শক পছন্দ করেছেন যাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডাউনি জুনিয়র, এলেন ডিজেনারেস ও জাস্টিন টিম্বারলেক
রবার্ট ডাউনি জুনিয়র, এলেন ডিজেনারেস ও জাস্টিন টিম্বারলেক

অস্কার, গোল্ডেন গ্লোবস কিংবা গ্র্যামির মতো বিজ্ঞদের বিবেচনায় এ আসরে কেউ বিজয়ী হন না। এ আসরে তারকাদের ভাগ্য নির্ধারণ করেন দর্শকেরা। তাই এই পুরস্কার আসরটির নাম ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’। এবার হয়ে গেল এ অনুষ্ঠানের ৪৩তম আসর। তারকায় ভরপুর এই আসরটি বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে। পিপলস চয়েস অ্যাওয়ার্ড ২০১৭-এর বিজয়ীদের নামগুলো

প্রিয়াঙ্কা চোপড়া ছবি: এএফপি
প্রিয়াঙ্কা চোপড়া ছবি: এএফপি

একনজরে দেখে নেওয়া যাক।
পছন্দের ছবি: ফাইন্ডিং ডোরি
অভিনেতা: রায়ান রেনল্ডস
অভিনেত্রী: জেনিফার লরেন্স
অ্যাকশন ছবি: ডেডপুল
অ্যাকশন ছবিতে পছন্দের অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
অ্যাকশন ছবিতে পছন্দের অভিনেত্রী: মারগট রোবি
অ্যানিমেশন ছবিতে কণ্ঠ দেওয়া পছন্দের শিল্পী: এলেন ডিজেনারেস (ফাইন্ডিং ডোরি)
পছন্দের কমেডি ছবি: ব্যাড মমস
কমেডি ছবিতে পছন্দের অভিনেতা: কেভিন হার্ট
কমেডি ছবিতে পছন্দের অভিনেত্রী: মেলিসা ম্যাকার্থি
পছন্দের ছবি (ড্রামা): মি বিফোর ইউ
অভিনেতা (ড্রামা): টম হ্যাঙ্কস
অভিনেত্রী (ড্রামা): ব্লেক লিভলি
মুভি আইকন: জনি ডেপ
পছন্দের টিভি শো: আউটল্যান্ডার
পছন্দের টিভি কমেডি: দ্য বিগ ব্যাং থিওরি
টিভি অভিনেতা (ড্রামা): জাস্টিন চেম্বার্স
টিভি অভিনেত্রী (ড্রামা): প্রিয়াঙ্কা চোপড়া
পছন্দের টিভি ক্রাইম ড্রামা: ক্রিমিনাল মাইন্ডস
পছন্দের অভিনেতা (টিভি ক্রাইম ড্রামা): মার্ক হারমন
পছন্দের অভিনেত্রী (টিভি ক্রাইম ড্রামা): জেনিফার লোপেজ
প্রিমিয়াম কমেডি সিরিজ: ফুলার হাউস
পছন্দের অভিনেতা (প্রিমিয়াম সিরিজ): ডোয়াইন জনসন
পছন্দের অভিনেত্রী (প্রিমিয়াম সিরিজ): সারাহ জেসিকা পার্কার
পছন্দের গায়ক: জাস্টিন টিম্বারলেক
পছন্দের গায়িকা: ব্রিটনি স্পিয়ার্স
পছন্দের গানের দল: ফিফথ হারমনি
পছন্দের অ্যালবাম: ইফ আই অ্যাম অনেস্ট, ব্লেক শেলটন
পছন্দের গান: কান্ট স্টপ দ্য ফিলিং, জাস্টিন টিম্বারলেক
দাতব্য কাজের জন্য বিশেষ পুরস্কার: টেলর পেরি।
সূত্র: ইউএস উইকলি।