দর্শক বাস্তবতাধর্মী ছবি দেখতে পছন্দ করে : আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘থ্রি ইডিয়টস’ ছবির আকাশচুম্বী সাফল্যের পর বলিউড সুপারস্টার আমির খান এবার আর একটি ছবি প্রযোজনা করলেন। ‘পিপলি লাইভ’ নামের এ ছবিটি ভারতে দরিদ্রদের অবলম্বনে নির্মিত হয়েছে। সম্প্রতি ছবিটি ভারতে মুক্তি পায় এবং বেশ প্রশংসা লাভ করে। ২৪ সেপ্টেম্বর ছবিটি যুক্তরাজ্যের দর্শকদের জন্যও মুক্তি পেতে যাচ্ছে। ‘পিপলি লাইভ’ আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে আমির খানের এই সাক্ষাত্কার নেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি। সেটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:‘পিপলি লাইভ’ ছবিটি যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে। একজন ভারতীয় প্রযোজক হিসেবে আপনার কাছে বিদেশি দর্শকের গুরুত্ব কতখানি?এক দেশের দর্শকদের টার্গেট করে একটা ছবি কখনো নির্মিত হয় না। আমি মনে করি, ছবি দেখা না দেখা নির্ভর করে তার বিষয়বস্তুর ওপর। ‘পিপলি লাইভ’ ছবিটি এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে, সাধারণত যাঁরা ভারতীয় ছবি দেখেন শুধু তাঁদের জন্যই নয়, যাঁরা কখনোই ভারতীয় ছবি দেখেন না তাঁদের জন্যও এটা দেখার প্রয়োজনীয়তা আছে। সেই হিসেবে বলা যায়, ছবিটি শুধু যুক্তরাজ্য কেন সব দেশের দর্শকদের দেখা উচিত।আপনি বলেছেন, এ ছবির সেই ধরনের যোগ্যতা আছে, যা আন্তর্জাতিক দর্শকদের টানবে। কিন্তু বিশেষ কী আছে এই ছবিতে?সাধারণত আমাদের ছবিগুলোয় আবেগটা থাকে উচ্চমাত্রায়। আর একপর্যায়ে তার একটা নিশ্চিত পরিসমাপ্তিও থাকে। কিন্তু পিপলি সাধারণ কোনো ভারতীয় ছবির মতো নয়। এটি আপনাকে দর্শকদের পরিসমাপ্তি দেবে না। ছবিটি দেখার পর এক ধরনের অতৃপ্তি থেকে যাবে। বিদেশে দর্শকেরা এ ধরনের ছবি দেখতেই বেশি পছন্দ করেন। তা ছাড়া আমি এ-ও মনে করি, বিদেশি দর্শকেরা একটু বেশি বাস্তবধর্মী ছবি দেখতে পছন্দ করেন। ‘পিপলি লাইভ’ ছবিটি অনেক বেশি বাস্তবধর্মী। তাই এটি বিদেশিদের বেশি হলমুখী করবে বলে মনে করি।‘পিপলি লাইভ’ যে পটভূমি নিয়ে নির্মিত হয়েছে, সে ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে অভিযোগ হচ্ছে, এর মাধ্যমে ভারতকে খাটো করা হয় এবং পাশ্চাত্যে এর দারিদ্র্যকে বিক্রি করা হয়। আপনি কি এই ধরনের অভিযোগকে সত্য বলে মনে করেন?না, আমি এটা মোটেও বিশ্বাস করি না। আমি মনে করি, প্রতিটি দেশ ও প্রতিটি সংস্কৃতির কিছু সবল ও দুর্বল দিক থাকে। আমি মনে করি না যে, ‘পিপলি লাইভ’-এর মাধ্যমে পাশ্চাত্যে আমাদের দেশের দারিদ্র্যকে বিক্রি করা হবে। আর পরিচালক এ ধরনের কোনো বিষয় মাথায় রেখে কাহিনি লিখেছেন বলে আমি বিশ্বাস করি না। প্রথমত, এ ছবিটা তৈরি করা হয়েছে ভারতীয় দর্শকদের জন্যই।বলিউডকে এখনো তারকানির্ভর শিল্প বলা হয়, আপনি কি একমত?এখানে দ্বিমত পোষণের কোনো কারণই দেখছি না। এটা শুধু বলিউড নয়, সারা বিশ্বেই সিনেমা শিল্পটা তারকানির্ভর দেখা যায়। আসলে দর্শকেরা সব সময় পর্দায় তাঁদের প্রিয় তারকাদের দেখতে পছন্দ করেন। তাই প্রযোজক কিংবা পরিচালকেরা কেন তাঁদের ছবিতে তারকাদের নেবেন না?