দর্শক শুধু মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু মেয়েদের জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘মিউজিক ফর দ্য উইমেন’ শিরোনামে যৌথভাবে এই আয়োজন করেছে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও ওয়াইডব্লিউসিএ। পৃষ্ঠপোষক রবি। ১ মার্চ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নয়টায়।এই আয়োজন প্রসঙ্গে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘এই অনুষ্ঠানে শুধু মেয়েরাই আসবেন। অনুষ্ঠানের গোড়ার দিকে মেয়েদের নির্দিষ্ট কয়েকটি বিষয়ে পরামর্শ দেওয়া হবে। মেয়েদের বিভিন্ন সমস্যা নিয়ে বলবেন বিপাশা হায়াত, শারমীন লাকি ও শাহনাজ মুন্নী। থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হবে কনসার্ট। এখানে গান করবে এলআরবি, দলছুট, লালন, মিলা, হূদয় খান ও বন্দনা। এই কনসার্ট থেকে পাওয়া অর্থ অশ্রুকণা ক্যান্সার সাপোর্ট ইউনিটকে দান করা হবে।’