প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মপ্রকাশ করল টেলিভিশন দর্শকদের সংগঠন ‘দর্শক-শ্রোতা’। গত বুধবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে অ্যাসোসিয়েশন অব ফিল্ম-টেলিভিশন ভিউয়ার্স অ্যান্ড রেডিও লিসেনার্স অব বাংলাদেশ নামের সংগঠনটি।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের আঙিনায় আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক অভিনেতা শহীদুল আলম সাচ্চুসহ সদস্যরা। সাচ্চু বলেন, ‘দর্শক-শ্রোতা’র ব্যাপ্তি হবে দেশজুড়ে। দর্শক-শ্রোতাদের মতামত গ্রহণ, জরিপ ও গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। এ ছাড়া চলচ্চিত্র, টেলিভিশন ও বেতারের অনুষ্ঠানের সার্বিক মানোন্নয়নের জন্যও কাজ করবে সংগঠনটি।