দর্শকদের কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজল ও বিন্দু গিয়েছিলেন ঢাকার বাইরে ঘোড়াশালে একটি নাটকের শুটিং করতে। শুটিং তখন প্রায় শেষদিকে। কিন্তু উৎসুক জনতার ভিড় ঠেলে নাটকের শিল্পী ও কলাকুশলীরা আর বাইরে বের হতে পারছিলেন না। নাটকটির পরিচালক মোহন খান সবাইকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। ভক্তরা নাকি প্রিয় শিল্পীদের কাছ থেকে দেখবেন, একটু কথা বলবেন—এমনই আবদার সবার। কিন্তু মুহূর্তেই ভিড় এতটা বেড়ে যায় যে কিছুতেই নাটকের শুটিং ইউনিটের লোকজন আর সামলে উঠতে পারছিলেন না। তখন বাধ্য হয়েই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হয়। সজল বললেন, ‘পুলিশ এসে আমাদের ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে। এটি আমার জন্য এক অন্য ধরনের অভিজ্ঞতা। আসলে দর্শকেরা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।’