দর্শকের গল্প নিয়ে ধারাবাহিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার টিভি নাটকের জন্য গল্প লিখেছেন দর্শকেরা। তাদের কাছ থেকে পাওয়া প্রায় দেড় হাজার গল্প থেকে কয়েক ধাপ যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত করা হয়েছে ৫৬টি গল্প। এর মধ্য থেকে ৩০টি গল্প নিয়ে তৈরি হয়েছে ৫২টি পর্ব। কোনো নাটক এক পর্বেই শেষ হয়েছে, আবার কোনোটির দৈর্ঘ্য হয়েছে দুই বা তার চেয়ে বেশি পর্ব। এবার এমনই গল্প নিয়ে এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক দর্শকের গল্প। গল্পগুলোর নাট্যরূপ দিচ্ছেন ইফফাত আরেফিন, দীপংকর দীপন, ইলোরা লিলিথ, তৌহিন হাসান, আশরাফুল চঞ্চল প্রমুখ। এনটিভি সূত্রে জানা গেছে, এ আয়োজনটির পরিকল্পনা করেছেন মোস্তফা কামাল সৈয়দ, নাটকগুলো পরিচালনা করেছেন দীপংকর দীপন। দর্শকের গল্প আয়োজনের প্রথম পর্বে থাকছে শামীমা ইসলামের না বলা কথা গল্প অবলম্বনে তৈরি দুই পর্বের নাটক অস্ফুট।