দর্শন মিলল সন্তানসম্ভবা রানীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানসম্ভবা রানী মুখার্জির এই ছবিটি টুইটারে দ্রুত ছড়িয়ে পড়েছে।
সন্তানসম্ভবা রানী মুখার্জির এই ছবিটি টুইটারে দ্রুত ছড়িয়ে পড়েছে।

বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি মা হচ্ছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে রানী মুখার্জি বা তাঁর স্বামী আদিত্য চোপড়া কেউই তা স্বীকার করেননি। বরং মিডিয়ার সামনে থেকে অনেকটাই যেন আড়ালে চলে গিয়েছিলেন রানী। কিন্তু সে আড়াল আর থাকল কই? মাইক্রোব্লগিং সাইট টুইটারে দ্রুত ছড়িয়ে পড়েছে সন্তানসম্ভবা রানীর একাধিক ছবি।

এর মধ্যে একটি ছবি টুইটারে সবচেয়ে বেশি ছড়িয়েছে। এ ছবিতে ওত পেতে থাকা ফটোসাংবাদিকদের (পাপারাজ্জি) হাত থেকে বাঁচতে যথেষ্ট সচেতন দেখা যাচ্ছে তাঁদের। ছবিটিতে সতর্কভাবে গাড়িতে উঠতে দেখা যাচ্ছে রানীকে। পাশে আছেন আদিত্য চোপড়াসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। ছবিতে রানী ম্যাক্সি (এক ধরনের দীর্ঘ, আরামদায়ক ও ঢিলেঢালা পোশাক) পরে আছেন এবং তিনি যে সন্তানসম্ভবা তা বোঝা যাচ্ছে।

এর আগে, রানী যে সন্তানসম্ভবা এ তথ্য জানিয়েছিলেন রানীর ভাইয়ের স্ত্রী জয়তী মুখার্জি। ভারতের একটি সংবাদমাধ্যমকে জয়তী বলেন, ‘হ্যাঁ, রানী সন্তানসম্ভবা’।


আগামী বছরের জানুয়ারিতে মা হবেন রানী মুখার্জি। গত বছরের এপ্রিলে বিয়ে করেন রানী-আদিত্য। এই অভিনেত্রী সর্বশেষ ২০১৪ সালে ‘মর্দানি’ ছবিতে অভিনয় করেছেন।