দলবল নিয়ে তুর্কি দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমা ও ওয়ার্দা
প্রেমা ও ওয়ার্দা

গতকাল সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে দলবল নিয়ে নৃত্য পরিবেশন করেছেন এই শিল্পীরা। আজ ১২ ডিসেম্বর ইস্তাম্বুলের মিমার সিনান ফাইন আর্ট ইউনিভার্সিটির সেদাদ হাক্কি এলদেম অডিটরিয়ামে আরও এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তাঁরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি নাচের দল। সেই দলের নেতৃত্বে আছেন সামিনা হোসেন। আর ওয়ার্দার ধৃতি নর্তনালয়ের একটি দলও সেখানে নৃত্য পরিবেশন করবে। মণিপুরি, রবীন্দ্রনৃত্য, নজরুলের কালজয়ী কামাল পাশা কবিতা, দেশাত্মবোধক ও লোকনৃত্যের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরবেন তাঁরা।