দশকের সেরা শিল্পী বিয়ন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা নির্বাচিত হয়েছেন বিয়ন্স নোয়েলস। ২৮ বছর বয়সী এই গায়িকা এ বছরের গ্র্যামি আসরের সর্বোচ্চ পদক জিতে নিয়ে সাড়া ফেলেছিলেন। রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) দশকের সেরা সংগীতশিল্পী নির্বাচনের এই কাজটি করেছে। তালিকায় দলগত হিসেবে শীর্ষে আছে দ্য ঈগলস। সেরা পুরুষ গায়ক নির্বাচিত হয়েছেন মাইকেল জ্যাকসন। ওয়েবসাইট।