দাউদ ইব্রাহিম রূপে আসছেন এমরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে মুক্তি পাচ্ছে দাউদ ইব্রাহিমের চরিত্র নিয়ে তৈরি একটি ছবি। ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই নামের ছবিটি প্রযোজনা করছেন একতা কাপুর। দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করছেন এমরান হাশমি। ছবিটিতে কালো চশমা, মোটা গোঁফের সজ্জায় এমরান হাশমিকে একেবারে মাফিয়া ডন হিসেবেই দেখতে পাবেন দর্শকেরা। দাউদ ইব্রাহিম ছাড়াও ওই ছবিতে থাকছে ডন হাজি মাস্তানের চরিত্র। হাজি মাস্তানের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই ছবিটি আগামী জুলাইয়ে মুক্তি পাচ্ছে।দাউদ ইব্রাহিমকে নিয়ে বলিউডে এর আগেও কোম্পানি নামে একটি ছবি নির্মিত হয়েছিল। রামগোপাল ভার্মার এ ছবিটি বেশ সাড়াও ফেলেছিল। তবে ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই নিয়ে তার চেয়েও বেশি হইচই হচ্ছে।