দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিমন কোয়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন পশ্চিমা সংগীতের মোগল হিসেবে পরিচিত সিমন কোয়েল। ব্রিটেনের অনেকে যে যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছেন। কেউ কেউ ঝাড়ু হাতে রাস্তাঘাট পরিষ্কার করেছেন। কেউ কেউ অর্থকড়ি দিয়ে সহায়তা করেন। সেই দলেই নাম লেখালেন সিমন কোয়েল। তিনি দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে গঠিত তহবিলে ৮০ হাজার ডলার সহায়তা দিয়েছেন। ওয়েবসাইট।