দাতব্যের জন্য হ্যালি বেরির ঘড়ির নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতব্য কাজের জন্য ঘড়ির নকশা করছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। এই কাজে তাঁকে সহায়তা করছেন ডিজাইনার মাইকেল কর্স। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর ‘ওয়াচ হাঙ্গার স্টপ’ ক্যাম্পেইনের জন্য তহবিল গঠনের লক্ষ্যে বিশেষ দুটি ঘড়ির নকশা করছেন হ্যালি এবং মাইকেল। আগামী মে মাসে ঘড়িগুলো বিক্রির প্রক্রিয়া শুরু হবে। জানিয়েছে ‘ফিমেল ফার্স্ট ডট কম’। এ প্রসঙ্গে হ্যালি বলেন, ‘অনেক আগ্রহ নিয়ে আমি এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছি। আমার প্রত্যাশা, এই কাজের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিতদের উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’ হ্যালি আরও বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে নারীরা সফলতা দেখিয়েছেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের নারী সদস্যদেরকে সহায়তা করা হবে। তাঁদের হাত ধরেই পরিবারের বাকি সদস্যদের উন্নয়ন ঘটবে।’