দাদা সাহেব ফালকে উৎসবে পুরস্কার পেয়েছে 'পোস্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পোস্টার। গত বুধবার রাতে ভারতের দিল্লির তিভলি গার্ডেন রিসোর্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এক দিনের এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে পোস্টার ছবির পরিচালক ও প্রযোজক আসিফ খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রযোজক সাভিতা রাজ হিরমাথ। এই সময় আরও উপস্থিত ছিলেন উৎসব পরিচালক রামভুল সিং।
জহির রায়হানের গল্প অবলম্বনে ১৫ মিনিটের এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন মাহদী হাসান।