দাদা হলেন আসাদুজ্জামান নূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দাদা হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর একমাত্র ছেলে সুদীপ্ত আরিকুজ্জামান ও পুত্রবধু কাজলী শেহ্রীন ইসলাম কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। দাদা হওয়ায় দারুণ খুশি আসাদুজ্জামান নূর। জানালেন, গতকাল বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর পুত্রবধুর স্বাভাবিক ডেলিভারি হয়েছে। পুত্রবধু এবং নাতনি দুজনই সুস্থ আছেন। সুদীপ্ত এখন কাজ করছেন এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান ফোরথট পিআর লিমিটেডে এবং কাজলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর জড়িত আছেন ডেইলি স্টার পত্রিকার সঙ্গেও।