দাদাসাহেব ফালকে পাচ্ছেন মনোজ কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মনোজ কুমার। ভারতের চলচ্চিত্রে গত শতকের ষাট ও সত্তরের দশকের এই তারকা ভারত কুমার নামেও পরিচিত। মনোজ কুমারের বয়স এখন ৭৮। তাঁর জন্ম পাকিস্তানের অ্যাবোটাবাদে। আসল নাম হরিকিষেণ গিরি গোস্বামী। শবনম ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ‘মনোজ কুমার’। এরপর নিজের নাম বদলে রাখেন মনোজ কুমার।
মনোজ কুমারের প্রথম ছবি ফ্যাশন। মুক্তি পায় ১৯৫৭ সালে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে কাঁচ কি গুড়িয়া, হরিয়ালি ঔর রাস্তা, ক্রান্তি, দো বদন, শোর ও কৌন থি, উপকার, পূরব ঔর পশ্চিম, শহীদ, রোটি কাপড় ঔর মকান, নীল কমল, পাত্থর কে সনম ইত্যাদি। মনোজ কুমার এর আগে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন।