দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত গুলজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে তাঁর ক্যারিয়ার প্রায় ছয় দশকের। গীতিকার হিসেবে অসামান্য সব গান উপহার দিয়েছেন। পরিচালক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। যদিও গীতিকার পরিচয়ের ছায়ায় ঢেকে গেছে পরিচালক পরিচয়টি। ভারতীয় চলচ্চিত্রে সুদীর্ঘ অবদানের জন্য বলিউডের সবচেয়ে সম্মানজনক আজীবন সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন গুলজার।
গত শনিবার ৭৭ বছর বয়সী এই কিংবদন্তিকে সম্মাননা জানানো হয়। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গুলজারের হাতে একটি স্বর্ণকমল, একটি শাল ও ১০ লাখ রুপির চেক তুলে দেন।
৪৫তম ব্যক্তি হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন গুলজার। আইএএনএস।