দাদির গয়না পরে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদি বা মায়ের অলংকার পরে বিয়ের পিঁড়িতে বসাটা অনেকের কাছে পারিবারিক ঐতিহ্যের অংশ। পরম্পরা রক্ষায় নিজের বিয়েতে দাদির গয়না পরার ইচ্ছা পোষণ করলেন অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা। সম্প্রতি এক ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইচ্ছার কথা জানান পেজ থ্রি ছবির এই অভিনেত্রী। আন্তর্জাতিক অলংকার সপ্তাহ উপলক্ষে গত সপ্তাহে ভারতে এক ফ্যাশন শোর আয়োজন করা হয়। সেখানে হাল ফ্যাশনের কিছু গয়না পরে হাজির হন কঙ্কণা। র‌্যাম্প থেকে নামার পর সাংবাদিকদের বলেন, ‘এটি আমার দ্বিতীয়বারের মতো র‌্যাম্পে হাঁটা। ভয়ে ভয়ে ছিলাম। ভালোয় ভালোয় উতরে গেছি মনে হয়।’ ওয়েবসাইট।