দান দান তিন দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ ও মাহি
শুভ ও মাহি

অগ্নি ও ওয়ার্নিং-এর পর শুভ ও মাহি জুটি আবারও ফিরছেন পর্দায়। তাঁদের তৃতীয় ছবির নাম ঢাকা অ্যাটাক। গত বুধবার দুজনই ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এটি নাট্যনির্মাতা দিপংকর সেনগুপ্ত দীপনের প্রথম চলচ্চিত্র। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে এই ছবির কাজ শুরু হবে।
প্রথম ছবির প্রস্তুতি নিয়ে পরিচালক দীপন বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। ঢাকা অ্যাটাক হবে একটি পুলিশ থ্রিলার। দীর্ঘদিন গবেষণার পর ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় চিত্রনাট্যটি করেছি। শুটিংয়ের সময়ও তাদের সহযোগিতা লাগবে।’
শুভকে এই ছবিতে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। শুভ বলেন, ‘বাংলাদেশে পুলিশ বাহিনীর কার্যক্রমে আধুনিকতার ছোঁয়া লেগেছে। আমরা সাধারণত পুলিশ প্রশাসনকে যেভাবে দেখি, ঢাকা অ্যাটাক ছবির মধ্য দিয়ে এক পুলিশ প্রশাসনকে ভিন্নভাবে দেখতে পাব। পুলিশ প্রশাসনে কর্মরত মানুষের জীবনযাত্রার নানা দিক, প্রেম-ভালোবাসা, সংকট-সম্ভাবনা ও মন্দের দমনের ব্যাপারগুলো সুন্দরভাবে তুলে ধরা হবে।’
পুলিশ শুভর বিপরীতে এই ছবিতে মাহিকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। মাহি বলেন, ‘গল্প শুনে আমার কাছে মনে হয়েছে চরিত্রটি ভিন্নভাবে উপস্থাপন করার অনেক সুযোগ আছে।’